ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় কৃষক অলিয়ার হত্যা মামলার এক আসামী গ্রেফতার

abu naser
এপ্রিল ২৮, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সালথায় কৃষক অলিয়ার হত্যা মামলার এক আসামী গ্রেফতার

 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কৃষক মো. অলিয়ার শেখ হত্যা মামলার এজাহারভূক্ত দুই নাম্বার আসামী নুরু শেখ (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭এপ্রিল) দিবাগত গভীর রাতে বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নুরু শেখ উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের ইছাহাক শেখের ছেলে।

জানা যায়, গত ২০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে সাধুহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মো. অলিয়ার শেখ (৬০) কে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি ইছাহাক শেখ গংরা। এঘটনায় গত বুধবার ২১ এপ্রিল এজাহারভূক্ত ৩জনের নামসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, কৃষক ওলিয়ার হত্যা মামলার এজাহারভূক্ত দুই নং আসামী নুরু শেখকে গ্রেফতার করে আজ বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।