ফুলপুরে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি-পবিত্র মাহে রমজান ও তাপদাহকে কাজে লাগিয়ে কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ড ও দিউ কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা তুজ জোহরা। ক্রেতা সেজে অতিরিক্ত দামে কেজি দরে তরমুজ বিক্রির বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নিকট সরাসরি প্রমাণিত হওয়ায় এবং বিক্রেতা পণ্যের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণণ আইন,২০১৮ অনুযায়ী ২টি মামলায় ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় তরমুজ সহ সকল ভোগ্যপণ্যের বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এ বিষয়টি এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সর্তক করা সহ ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জহুরা।জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
স/বি

