ঢাকামঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ১ হাজার টাকায় মিলছে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড 

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৭, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ১ হাজার টাকা মিলছে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড 

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব- ১ হাজার টাকা দিলেই মিলছে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ এন্টাস মিয়ার বিরোদ্ধে।

অভিযোগের প্রেক্ষিতে ২৬ এপ্রিল সরেজমিনে গেলে, উল্লেখিত ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মৃত-আনফর আলীর স্ত্রী মুক্তারের মা (৭৫) জানান, বিধবা ভাতার কার্ড করার জন্য মেম্বার এন্টাস মিয়া তার কাছে ১ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা জানালে কার্ড হবে না বলে জানান মেম্বার।

অপর দিকে বিধবা ভাতার জন্য একই গ্রামের মৃত-ওয়ারেছ স্ত্রী মর্জিনা (৫১), মৃত মোতালিবের স্ত্রী নুরজাহান ও বয়স্ক ভাতার জন্য মৃত-আবুল হোসেন ছেলে মোঃ হাবিবুর রহমান (৭৮), প্রত্যেকে মেম্বার এন্টাস মিয়াকে ১ হাজার টাকা করে তার নিজ বাড়ীতে দিয়ে আসে বলে তারা জানান।

এ বিষয়ে মেম্বার এন্টাস মিয়ার সাথে কথা বললে তিনি সমস্ত অভিযোগ অ-স্বীকার করে বলেন,আমি কোন টাকা নেই নি শুধু আইডি কার্ডের ফটো কপি রাখতেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুকে বিষয়টি অবগত করলে তিনি বলেন,যদি প্রমান পাওয়া যায় তাহলে তাৎক্ষনিক তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

স/বি