ঢাকাসোমবার , ২৬ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে গরীব কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৬, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে গরীব কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থাভাবে পড়া কৃষক শ্রমিক দিয়ে ধান কাটাতে পারছিল না কৃষক আবু মিয়া এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে লাল সবুজ ফ্রেন্ডস ক্লাব সমাজ’ নামক স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের গরীব কৃষক পঙ্গু আবু মিয়ার ৩২ শতাংশ জমির বোরো ধান কেটে দিলেন স্থানীয় লাল সবুজ ফ্রেন্ডস ক্লাব নামের একটি সংগঠনের সদস্যরা।অসহায় এ কৃষকের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তার ধান কেটে বাড়ি পৌঁছে মাড়াই করে দিয়েছেন।

সোমবার সকালে ওই সংগঠনের সভাপতি অমিত দেওয়ানের নেতৃত্বে সংগঠনের ১৫/২০ জন সদস্য কৃষক আবু মিয়ার ৩২ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন লাল সবুজ ফ্রেন্ডস ক্লাবের স্বেচ্ছা‌সেবীরা। অসহায় কৃষ‌কের ধান কে‌টে দি‌য়ে স্থানীয় লোকজ‌নের কা‌ছে প্রশং‌সিত হ‌য়ে‌ছেন সংগঠনের কর্মীরা তাদের এমন মানবিক উদ্যোগ এলাকার সাধারণ কৃষক আনন্দিত।তরুণদের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংগঠনটির সভাপতি অমিত দেওয়ান জানান,‘কৃষক আবু মিয়ার টাকার অভাবে জমির পাকা ধান শ্রমিক দিয়ে কাটতে পারছিলেন না।আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি।সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে।এভাবেই সংকটে থাকা অন্য কৃষকদের সাধ্যমতো সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন লাল সবুজ ফ্রেন্ডস ক্লাব যে কাজটি করেছে তা উত্তরকান্দা গ্রামের উদাহরণ হয়ে থাকবে।এ সংগঠনকে অনুসরণ করে অন্যদেরও এগিয়ে আসা উচিত।

স/বি