ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ব্যবসায়ী নাদিম হায়দারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

admin
এপ্রিল ২২, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বীরমুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী নাদিম হায়দারের
বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

টঙ্গী প্রতিনিধি : সুষ্ঠু তদন্তের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী নাদিম হায়দারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল বুধবার সকালে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে “সুন্দর জীবন মাদকাসক্ত পুনর্বাসন” এর পরিচালক ও উপদেষ্টা খায়রুল হাসান খান বাবু বলেন, এলাকায় নাদিম হায়দার একজন দানবীর হিসাবে পরিচিত।

এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদান করে থাকেন। এছাড়াও করোনাকালীন সময় তিনি এলাকায় শত শত পরিবারকে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। নাদিম হায়দার একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। ব্যবসায়ীক, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূূলক মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আমরা মনে করি নাদিম হায়দারের সাফল্যে ইর্ষান্বিত হয়ে তার ব্যবসায়ীক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই ষড়যন্ত্র করেছে বলে এজাহারে স্পষ্ট প্রতিয়মান হয়েছে।

আমরা নি:সন্দেহে বলতে পারি নাদিম হায়দার কে ব্যবসায়ীক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পূর্ব শত্রুতার জেড়ে এই ষড়যন্ত্র করা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তি দাবী করছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এড. সাইফুর রহমান মিশু, মো: জামাল হোসেন, মো: আবুল মন্ডল, মো: বাবুল হোসেন, সৈয়দ শামসুল হক, মাসুদ রানা, রবিন হোসেন, জয় চৌধুরী মাদব প্রমুখ।

স/এষ্