ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

abu naser
এপ্রিল ২২, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার ২০২১-২২ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এক হাজার নয়শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় করোনা স্বাস্থ্য বিধি মেনে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল বাশার, কাউন্সিলর নুরুল ইসলাম মোল্যা প্রমূখ।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল বাশার জানান, ২০২১-২২ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এক হাজার নয়শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। করোনা স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়নগুলোতে ১৬শত কৃষকের হাতে হাতে ইতিমধ্যে তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে। শেষ পর্যায়ে পৌরসভার তিনশত কৃষকের হাতে কাউন্সিলরদের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। যাতে কৃষকরা করোনা সময়ে বাড়ি থেকেই তারা সরকারের দেয়া সুবিধা নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।