ঢাকাবৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় অবৈধ বালু উত্তোলনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২২, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় অবৈধ বালু উত্তোলনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি- নেত্রকোণা কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে একটি সরকারি পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বালিজুড়া গ্রামে সরকারি পুকুর হতে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালিজুড়া গ্রামের আবুল হাসেমকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আবুল হাসেম ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় এ টাকা জরিমানা করা হয়। পরে তিনি মঙ্গলবার বিকালে টাকা পরিশোধ করেন। এ সময় কেন্দুয়া থানার এসআই রহমতুল্লাহসহ একদল পুলিশ আদালতকে সহযোগীতা করেন।

স/বি