ঢাকাবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মধুখালীতে ৪শ’ ৯১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

abu naser
এপ্রিল ২১, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মধুখালীতে ৪শ’ ৯১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোরে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামার খালী টোলে চেক পোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী শ্রী সুমন বিশ^াস(২৯), পিতা- শ্রী প্রদীব বিশ^াস, সাং-আলামপুর, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৪৯১ (চারশত একানব্বই) বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুই টি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।