ঢাকাবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৮জন

abu naser
এপ্রিল ২১, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৮জন

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়া বাজার এলাকায় তিনটি বাড়িতে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তিন বাড়ির আটজন। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকার শৈলন দাস, অজিত সরকার ও নবে শেখের রান্না ঘরে কেবা কারা হলুদের সাথে নেশা জাতীয় কোন কিছু মেশায়। এরপর সেই হলুদ দিয়ে তারা রাতের খাবার রান্না করে। আর এই খাবার খেয়ে তিন বাড়ির আটজন অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেলে তারা পুলিশকে খবর দেয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মোঃ সেলিম জানান, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের ধারনা এলাকার মাদক সেবনকারীরা রাতের খাবারের সাথে নেশা জাতীয় কোন কিছু মিশিয়েছে। পরে রাতে সময় সুযোগ বুঝে এই সব বাড়ির সব কিছু নিয়ে যাওয়ার মতলব করেছিলো। তারা জানান এলাকায় মাদকসেবীদের অতিরিক্ত বেড়ে যাওয়ায় এলাকায় শান্তি শৃংখলা রক্ষার্থে প্রশাসনের ভূমিকা জোরদারের দাবি জানিয়েছেন তারা।