আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাতকে
হত্যার হুমকি ডিজিটাল আইনে মামলা আটক-১
আসাদুজ্জামান খান সোহাগ নেত্রকোনা ব্যুরো চীফ – আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকিসহ জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ছবি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাথে আপত্তিকর ছবি রাহাতের মেসেঞ্জারে পোষ্ট করায় রাহাত বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থানা পুলিশ মেসেঞ্জারের মালিক রাসেলকে আটক করে। আটককৃত রাসেলকে আদালতে প্রেরন করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল আনুমানিক ৪টা ১০ মিনিটে উপজেলার লক্ষীপুর গ্রামের আনিফ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩) তার মেসেঞ্জারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি পোস্ট করে। সে মেসেঞ্জারে এও লিখে ভবিষ্যতে রাহাতসহ ছাত্রলীগ নেতাদের হত্যা করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস বাদী হয়ে ১৯ এপ্রিল আটপাড়া থানায় মোঃ রাসেল মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং-১০ তারিখ-১৯/৪/২১ইং। মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে আটক করে।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার্স ইনচার্জ জাফর ইকবাল বলেন, আটককৃত রাসেলকে আদালতে প্রেরন করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
স/বি

