রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার (১৭এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সুমন শেখ(২১), পিতা- মোঃ আক্তার শেখ, সাং- দুর্গাপুর, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ীকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা বায়ান্ন পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

