ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আগামী মাসে যে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগারেরা

admin
এপ্রিল ৯, ২০১৭ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি শেষ হয়েছে টাইগারদের শ্রীলঙ্কা মিশন।  আর শ্রীলঙ্কা মিশন সফলভাবে শেষ করার পর শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা।  এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে খেলোয়াড়রা ১২ দিনের ছুটি কাটাবেন এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

খেলোয়াড়রা ছুটি কাটালেও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে দেশকে প্রতিনিধিত্ব করবেন।  আর খেলোয়াড়রা ছুটি শেষে ব্যস্ত হয়ে পড়বেন দেশের ঘরোয়া লীগে আবারও নিজেদের প্রমান করতে।  ঢাকা প্রিমিয়ার লীগে বিভিন্ন দলের হয়ে খেলবেন তামিম-রিয়াদরা।

অন্যদিকে এতো সব কিছুর মাঝে মে মাসে আবারও আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত হয়ে যাবেন টাইগার খেলোয়াড়রা।  আগামী মাসে আইরিশদের মাটিতে নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফি বাহিনী।

১২ মে থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে ২৪ মে।  মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ট্রাইনেশন সিরিজে।  যেখানে প্রত্যেক দল ৪টি করে ম্যাচ খেলবে।

চলুন এক নজরে দেখে নেই টাইগারদের আসন্ন ত্রিদেশীয় সিরিজের সূচিঃ

১২ মে, শুক্রবার: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (সকাল ৬.০০টা) ডাবলিন-মালাহাইদি

১৪ মে, রবিবার: নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড (সকাল ৬.০০টা)  ডাবলিন-মালাহাইদি

১৭ মে, বুধবার: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (সকাল ৬.০০টা)  ডাবলিন-ক্লোনফার্ট

১৯ মে, শুক্রবার: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (সকাল ৬.০০টা)  ডাবলিন-মালাহাইদি

২১ মে, রবিবার: নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড (সকাল ৬.০০টা)  ডাবলিন-মালাহাইদি

২৪ মে, বুধবার: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (সকাল ৬.০০টা) ডাবলিন-ক্লোনফার্ট

স/এষ্