ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১৪, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোণার কেন্দুয়ায় নিজ মেয়ে (১৬) কে ধর্ষনের অভিযোগে পিতা সন্তোষ মিয়াকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। সন্তোষ মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে (৫০)। ঘটনাটি ঘটেছে কান্দিউড়া ইউনিয়নের বৈরাটী গ্রামে।

পুলিশ, ভিকটিম তরুণী ও এলাকাবাসী জানান, নিজের ঔরষজাত মেয়েকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পিতা সন্তোষ মিয়াকে তার ছেলে নাজমুলসহ পরিবারের লোকেরা বৈরাটী গ্রামে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ রাতেই সন্তোষ মিয়াকে আটক করে ভিকটিম মেয়েসহ থানায় নিয়ে আসেন। ভিকটিম তরুণী এ প্রতিবেদককে জানান, বড় ভাই নাজমুল ঢাকাই থেকে অটো রিক্সা চালায়।

সেখানে মা ছেলের কাছে মাঝে মাধ্যে যান। ৩ বছর ধরে খালিবাড়ি পেলেই পিতা সন্তোষ মিয়া মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। গত ১১ এপ্রিল বাড়ি খালি পেয়ে আবারও মারধর এবং ধর্ষণ করে।

পরে আমি ধৈর্যের বাইরে অতিষ্ট্য হয়ে বড় ভাই নাজমুলকে ফোন করে জানাই। ভাই বাড়িতে এসে গতকাল পুলিশকে খবর দেন।

ওই তরুণীর বড় ভাই নাজমুল বলেন, ১১ এপ্রিলের ঘটনার পরেও পিতা সন্তোষ মিয়া আমার বোনকে আবারও মারধর করে ধর্ষণের চেষ্টা করে। পরে বাধ্য হয়ে পুলিশে খবর দিই। আমি আমার পিতার বিরুদ্ধে মামলা করবো।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জোনাঈদ আফ্রাদ বলেন, অভিযুক্ত বাবা ও ভিকটিম মেয়েকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। মেয়ে দাবী করছেন পিতা সন্তোষ মিয়া তাকে ধর্ষণ করেছে।

এ ব্যাপারে ১৬৪ ধারায় মেয়ের জবানবন্দী রেকর্ড ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা প্রেরণ এবং সন্তোষ মিয়াকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিম তরুণীকে উদ্ধার এবং অভিযুক্ত পিতা সন্তোষ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ভিকটিমের ভাই নাজমুল মিয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে এবং আটককৃত সন্তোষ মিয়াকে আদালতে সোপর্দ করা হচ্ছে। তাছাড়া ওই তরুণীর জবানবন্দীর রেকর্ড ও ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

স/বি