ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় বিদ্যুৎ স্পর্শে কলেজছাত্রের মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১৪, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বিদ্যুৎ স্পর্শে কলেজছাত্রের মৃত্যু

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র প্রীতম সাহা দীপ্র বিদ্যুত স্পর্শে মারা গেছেন।

প্রীতম কেন্দুয়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী আশীষ সাহা ও স্বপ্নারানী সাহা দম্পতির একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে কেন্দুয়া বাসারস্থ দূর্গামন্দির সড়কের পাশে নিজেদের নির্মাণাধীন বাসার বিল্ডিংয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে যান।

পরে পরিরের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রীতম সাহার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, প্রীতম সাহা দীপ্র আমার কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। প্রীতমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স/বি