যষ্ঠশ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে কচুয়া থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষকে ঢাকার ফকিরাপুল থেকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাসুদ এলাহী সুভাষ একই ইউনিয়নের জগদিস দাসের ছেলে। ১৯৮৯ সালে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন সুভাষ।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে কে এন এস ইকবাল জানান, গত ৪ এপ্রিল রাতে কচুয়া থানার জগতপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর বাবা সেলিম কাদির সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনের নামে মামলা করেন। ওই মামলায় মাসুদ এলাহীকে গ্রেফতার করা হয়েছে।
স/ এষ্

