ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

admin
এপ্রিল ৯, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িংরুমে বৈঠক বসেন। চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন। এর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দক্ষিণ ড্রয়িং রুমে এ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

সোমবার সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।

উল্লেখ্য, চারদিনের সফরে গত ৭ এপ্রিল শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। শনিবার তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন। পরে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এই তথ্য নিশ্চিত করেন।