ঢাকাবৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৈশাখী কাপড় না পেয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্রী

admin
এপ্রিল ৮, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বৈশাখী কাপড় না পেয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পহেলা বৈশাখের কাপড় কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।

নিহত স্কুলছাত্রী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী গ্রামের শামছুল হকের মেয়ে আরিফা খাতুন (১৪)। সে চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সকলের অজান্তে আরিফা তার নিজ ঘরের আড়ার সাথে দরি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এক সময় তার মা জাহেনুর বেগম মেয়েকে ঘরে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে জড়ো হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে চেয়েছিল। কাপড় কিনে দিতে না পারায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

স/এষ্