ঢাকাবৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

admin
এপ্রিল ৮, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সিন্ধু বিশ্বাস বলেন,’এক লক্ষ নয় হাজার টাকা জরিমানাসহ চার মাসের সাজাপ্রাপ্ত ৩১৩/১৮ সিআর মামলার পলাতক আসামী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামের মিজানুর রহমান মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিক (৪০)কে নিজ বাড়ি থেকে বুধবার দিবাগত রাত একটার দিকে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করি।’

এছাড়া পৃথক ঘটনায় পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের হাবিবুর রহমানের ছেলে তুষার (২২)কে বোয়ালমারী রক্ষাচণ্ডী পূজা মন্দিরের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালমারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নৃপেন পুইস্তা গ্রেফতার করে। সে ১৫৫/১৬ জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

স/এষ্