ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় সাধারণ ক্রেতারা ব্যাপক খুশি

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৩, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় সাধারণ ক্রেতারা ব্যাপক খুশি

নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য সামগ্রী অনুমোদিত ডিলার মো: শফিকুল ইসলাম খানের তত্তাবধানে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিক্রয় করা হয়।

পণ্য সামগ্রীর রয়েছে ভোজ্য তেল- ১২শ লিটার, চিনি- ৮শ কেজি, ডাল- ৬শ কেজি, ছোলা বুট- ৪শ কেজি। সাধারণ ক্রেতারা বাজার মূল্য থেকে টিসিবি’র নির্ধারিত সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পেরে আনন্দিত হয়েছে।

ক্রেতা মো: রবিউল আওয়াল নিলু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ক্রেতা সাধারণ উপকৃত হবেন।

স/বি