স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কবিতা আর গানে
গৌরীপুর আবৃত্তি পরিষদ
ময়মনসিংহ ব্যুরো-স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর আবৃত্তি পরিষদ উদ্যোগে ৩০ মার্চ (মঙ্গলাবার) বিকালে ‘বিজয় ৭১‘প্রাঙ্গনে আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে।
আবৃত্তি পরিষদের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিন্টুুর সভাপতিত্বে আলোচনা সভায় সদস্য সচিব শেখ বিপ্লবের সঞ্চালনায় স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মোহাম্মদ আজাদ, সিনিয়র সাংবাদিক গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ম নুরুল ইসলাম, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্টাতা পরিচালক ওস্তাদ এমএ হাই, আবৃত্তি পরিষদের যুগ্ম আহবায়ক, বাংলাদেশ বেতার ময়মনসিংহের উপস্থাপক হারুন-উর রশিদ, শাওন বর্ষা মিডিয়ার পরিচালক সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
আলোচনা শেষে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন,আজম জহিরুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম মিন্টু,হারুন-উর রশিদ,শামীমা খানম, কাজী আব্দুল্লাহ আল-আমিন, মোঃ শহিদুল্লাহ, আরিফ আহাম্মেদ, ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান, সোপক রঞ্জন উকিল, শেখ বিপ্লব, নুরে তাসফিয়া ইসলাম প্রভা, সংগীত পরিবেশন করেন প্রদীপ সরকার রানা, তপন সরকার, সামিয়া আক্তার হ্যাপি, সুবর্না আক্তার শশী, কাকলী সাহা প্রমুখ।
স/বি

