মিশরের উত্তরাঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।
রোববার মিশরের রাজধানী কায়রোর উত্তরে তানতার সেন্ট জর্জ গির্জায় এই হামলার ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এ হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে বলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
গত কয়েক বছর ধরে মিশরের সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। গত বছরের ডিসেম্বরে কায়রোর এক কপটিক গির্জায় প্রার্থনা চলাকালীন এক বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।
স/ এষ্

