আটপাড়ায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ
নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান সদর ইউনিয়নের আটপাড়া পূর্বপাড়া সংলগ্ন জেলে পাড়ার সংগীত শিল্পী স্বর্গীয় হরিদাস বর্মনের ছেলে কালিদাস নিজেও একজন সংগীত শিল্পী স্বেচ্ছায় স্বজ্ঞানে হিন্দুধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন।
জানা যায়, তার বন্ধু মহল থেকে কালিদাস আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিল। কালিদাস তাদের বন্ধুদের জানায় হিন্দু ধর্ম আমার নিকট অনিহা। আমার জন্ম কেন মুসলিম পরিবারে হলো না বলে কালিদাসের মনে প্রাণে খুবই কষ্টে ছিল। তাই সে স্বেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তার নাম কালিদাস থেকে আজ মো: আয়ান ইসলাম হয়েছেন। এ বিষয়ে কালি দাসের বন্ধু-বান্ধব জানায় আমাদের বন্ধু আয়ান পরিচিত পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।
স/বি

