ঢাকাশুক্রবার , ২৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদালত পাড়া যেন এক হাশরের ময়দান ভয়ংকর দুর্বৃত্তদের ভয়াবহ তৎপরতা

admin
মার্চ ২৬, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

আদালত পাড়া যেন এক হাশরের ময়দান
ভয়ংকর দুর্বৃত্তদের ভয়াবহ তৎপরতা

রেজাউল ওয়াদুদ: দীর্ঘ দিন যাবৎ দেশের গৌরব সুপ্রীম কোর্ট এলাকা ও নিম্ম আদালত চত্বরে বহিরাগত টাউট, বাটপার, দালাল ও কতিপয় প্রতারক আইনজীবির ভয়াবহ তৎপরতা অব্যাহত রয়েছে। কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী বিচার প্রার্থীগণের জীবন বিপন্ন করে ফেলছে। এই প্রতারক ও টাউট বাটপাররা এতই ভয়ঙ্কর ও সুসংগঠিত যে, তাদের বিরুদ্ধে বিচার চাইতেও অনেকেই ভয় পাচ্ছেন এবং সে সুযোগও তারা দিচ্ছে না।

সকাল থেকে রাত পর্যন্ত কতিপয় বহিরাগত লোক কোর্ট এলাকায় ঘুর ঘুর করে। নতুন মক্কেল দেখলেই এরা ছুটে যায় ও বিভিন্ন ‘নামী দামি’ উকিলের নাম বলে তারা মক্কেলের ‘সব সমস্যার সমাধান’ করে দেয়ার আশ্বাস দিয়ে তথাকথিত এক উকিলের চেম্বারে নিয়ে যায়।

ওখানে নিয়ে মক্কেলের সর্বনাশ করা শুরু হয়। মক্কেলের স্থান, কাল পাত্র এই টাউটরা খুব ভালো করেই জেনে নেয়। সে অনুযায়ী প্রথমেই মক্কেলকে আস্থাশীল করতে কতগুলো মিথ্যা কথা বলে দূর্বল করে ফেলা হয়। যেমন- ‘আপনার উপায় নেই, জেল মাষ্ট‘, আরও একজন সিনিয়র রাখতে হবে। রায় প্রদানকারী তার বন্ধু, ছাত্র, আতণ্টীয় ইত্যাদি। ‘একমাত্র আমার সিনিয়রই আপনাকে বাঁচাতে পারেন। আপতত কিছু টাকা দিন। পরেরটা পরে দেখা যাবে।’ কিছু টাকা মানেই ২৫ হাজার থেকে ১ লাখ টাকা।

জর্জরিত অসহায় নির্যাতিত ভয়ার্ত মক্কেল বাঁচার জন্য ঐ টাউট উকিল ও দালালের কথা অনুযায়ী জায়গা সম্পত্তি, স্ত্রী বা মায়ের স্বর্ণালংকার বিক্রি করে আনা উক্ত টাকা দিয়েই আটকে গেলেন ভয়ঙ্কর এক নির্যাতনের জালে।

রশিদ বিহীন উক্ত টাকা গ্রহণের পর শুরু হয় উক্ত মামলার তথাকথিত প্রস্তুতি। সাথে উক্ত তথাকথিত উকিল কর্তৃক ১) সিনিয়রের টাকা, ২) ড্রাফটিং এর টাকা, ৩) কম্পিউটার কম্পোজ ও ফটোকপির টাকা, ৪) কেরানী ও পিয়নের বকসিস এর টাকা, ৫) আপ্যায়নের টাকা, ৬) কোর্টের বি,ও চাপরাশি ভি,ও এর টাকা, ৭) সিরিয়ালে আনার টাকা, ৮) ফাইল নামানোর টাকা, ৯) পুনরায় ড্রাফটিং শুদ্ধ করণের টাকা, ১০) স্যারের সাথে যোগাযোগের টাকা, ১১) আদেশ জারীর টাকা, ১২) সার্টিফাইড কপি দ্রুত পাওয়ার টাকা, ১৩) জুনিয়র বা এসোসিয়েটরদের টাকা ইত্যাদি ইত্যাদি বলে একের পর এক অন্যায় করে মক্কেলকে নিঃস্ব করে ফেলতে থাকে।

বিস্ময়কর হলেও সত্য য়ে, অনেক বিজ্ঞ আইনজীবি মামলার পূর্বে, মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আনুমানিক সময় মক্কেলকে বলেন না। গৃহিত টাকার রশিদ দেন না। মামলার সম্ভাব্য পরিণতি সম্পর্কে মক্কেলকে বলেন না। এমনকি মামলা শুরুর প্রথমে মক্কেলকে আনুমানিক খরচ সম্পর্কে বলেন না। কেউ কেউ ভয়ঙ্কর মিথ্যার আশ্রয় নেন। যা পরবর্তীতে মক্কেলের করুন পরিণতি ডেকে আনে। বিষয়টি বর্তমানে ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শৃঙ্খলা না থাকায় প্রায় প্রতি দিনই মক্কেল, দালাল, টাউট ও প্রতারক উকিলদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগেই আছে। ঝগড়া-ঝাটি, রাগা-রাগি এর ফলে পবিত্র মহান কোর্ট অঙ্গন হচ্ছে অশান্ত। বিরাজ করছে এক অশান্তি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন বলেন উল্লেখিত অপরাধের সাথে ঢালাও ভাবে কোর্টের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ আইনজীবিগণ জড়িত নন।

কতিপয় দুষ্টু লোকের জন্য সাধারণ মানুষ ও সাধারণ আইনজীবিগণের অশান্তি হতে পারে না। বিজ্ঞ আইনজীবি কোর্টের সৎ কর্মকর্তা কর্মচারী এর দায় দায়িত্ব বহন করতে পারেন না। যারা এধরনের অপরাধের সাথে জড়িত কেবল তাদের প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সদয় সিদ্ধান্তের জন্য বাংলাদেশ হিউম্যান রাইটস ইনফোর্সমেন্ট কাউন্সিল কিছু প্রস্তাবনা পেশ করেন।

১) অবশ্যই বাংলাদেশ সুপ্রীম কোর্টকে দালাল মুক্ত করতে হবে। মামলার বাদী-বিবাদী বা তাদের সর্বোচ্চ ৪/৫ জন আতণ্টীয় স্বজন ছাড়া বিনা প্রয়োজনে কেউ কোর্ট এলাকায় প্রবেশ করতে পারবে না। সকল কোর্ট গেইটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে। পরিচয় পত্র ছাড়া কোন ব্যক্তি কোন কাজে কোর্ট প্রাঙ্গনে প্রবেশ করলে প্রয়োজনে কোর্ট গেইটে নাম ঠিকানা ও মোবাইল ফোন নম্বর (যদি থাকে) এন্ট্রি করে প্রবেশ করাতে হবে।

২) যেসব বহিরাগত লোক সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, ঠিকাদার, ক্যান্টিন মালিক, কর্মচারী, অপারেটর, সহকারী অর্থাৎ যাদের নিয়মিত কোর্টে আসতে হয় তাদের জন্য নির্ধারিত ফি এর মাধ্যমে নির্ধারিত মেয়াদের পাশ ইস্যু করতে হবে।

৩) সেক্টর কর্পোরেশনের বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবিদের মতো ব্যক্তি বিশেষের মামলা ও মামলা সংশ্লিষ্ট যাবতীয় কাজের ফি নির্ধারণ করে দিতে হবে এবং আইনজীবি সমিতি বা কর্তৃপক্ষ কর্তৃক দেয় টাকা আদায়ের রশিদ/ভাউচার সংশ্লিষ্ট উকিল সাহেব স্বাক্ষর করে সংশ্লিষ্ট মক্কেল সাহবকে প্রদান করতে হবে।

৪) সম্ভাব্য কাজ সমূহ সম্পর্কে মক্কেলকে ধারণা দিতে হবে এবং নির্ধারিত কাজের নির্ধারিত ফি সম্পর্কে মামলা শুরুর আগে জানিয়ে দিতে হবে। মক্কেল ইচ্ছে করলে নির্ধারিত সাধারণ ফি এর পরিবর্তে অধিক ফি দিয়ে তার পছন্দ মতো উকিল নিয়োগ করতে পারবেন। এরও ভাউচার রশিদ থাকবে।

৫) নির্ধারিত কাজের নির্ধারিত ফি এর অধিক ফি উকিল মক্কেলের কাছ থেকে নানা কৌশলে আদায় করতে পারবে না। মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত মামলার অবস্থা সম্পর্কে মক্কেলকে জানাতে হবে এবং প্রতি দিবসের আদেশ, নির্দেশনা সম্পর্কে মক্কেলকে সঠিকভাবে জানাতে হবে। প্রয়োজনে আদেশের দিনই উকিল সাহেবের প্যাডে সার্টিফিকেট দিবেন।

৬) কোন মক্কেল বা উকিল যদি পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে উকিল মক্কেলের ফাইল ফেরত দিয়ে এনওসি দিবেন ও তার যতটুকু কাজের পাওনা তা বুঝে নিবেন। কোনভাবেই ক্ষুদ্ধ হয়ে ক্ষতি সাধনের উদ্দেশ্যে উকিল সাহেব তার মক্কেলের বিরোধী পার্টির সাথে আতাত করতে পারবেন না।

৭) মক্কেল যদি প্রতারিত হন তাহলে অবশ্যই বার কাউন্সিলে তিনি দরখাস্ত নিয়ে প্রতিকার চাইতে পারবেন। এক্ষেত্রে আবেদন পত্রের কপি দিয়ে অন্য উকিল নিয়োগ করে কাজ চালিয়ে যেতে পারবেন। সময় মতো বার কাউন্সিল রায় দিবেন এবং তা ফরিয়াদী বিবাদী মেনে নিবেন। তবে বার কাউন্সিলে আবেদন পত্রের ফি ১,০০০/- টাকার স্থলে ৫০০/- টাকা কমিয়ে আনতে হবে। অভিযোগ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে বার কাউন্সিলকে ব্যাপক ক্ষমতা দিতে হবে।

মামলা সংক্রান্ত বিভিন্ন কাজের কথাবলে কিছু অসৎ উকিল বি,ও, সহ কোর্টের কর্মচারীদের কথা বলে নিরীহ মক্কেলের কাছ থেকে প্রতিদিন বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যারা টাকা দিতে পারছে না তাদের কাজ উকিল সাহেবের জন্য মাসের পর মাস বন্ধ থাকে। কোন এক সময় মক্কেল হতাশা হয়ে মনে অনেক কষ্ট নিয়ে চলে যান। এ প্রক্রিয়া বন্ধ করতে হবে।

৮) তথাকথি অনেক উকিল আছেন যারা প্রয়োজনীয় লেখা-পড়া জানেন না। ড্রাফটিং আর্গুমেন্ট জানেন না। কেবল মক্কেল ধরে তিনি দালাল হিসাবে কাজ করে টুপাইস কামান, কাজ দিয়েদেন অন্য একজনের হাতে। এতে করেও মক্কেল প্রতারিত হচ্ছেন। যিনি কাজ করতে পারবেন তিনিই ফি নিবেন।

দালাল নিবে কেন? দালাল প্রথা কোর্টে বন্ধ করতে হবে। মামলার শুনানী, হাজিরা ও আদেশের দিন অবশ্যই উকিল ও তারঁ মক্কেল সাহেবকে নিয়ে আদালত কক্ষে উপস্থিত থাকতে হবে। যদি মক্কেল তা চান অধিকাংশ তথাকথিত উকিল মক্কেলকে আদালত কক্ষে বিচারকের সামনে উপস্থিত বা দাঁড় করাতে চান না। কারণ মক্কেল ঐ সময়ে জানতে পারেন উকিলের ভূমিকা। এসময় অনেক উকিলের তেমন কোন ভূমিকা থাকে না।

৯) মাননীয় বিচারক সঠিক নথিপত্র দেখে সঠিক রায় দেন। ফরিয়াদী মাননীয় বিচারকের সামনে উপস্থিত থাকলে সিদ্ধান্ত গ্রহণে সময়ক্ষেপন হয় না। বিচার বিভাগের আস্থা অটুট রাখার জন্য প্রয়োজনীয় পিআরও এবং কর্মকর্তা নিয়োগ দেয়া জরুরী।

মক্কেল উকিলকে কোর্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অহেতুক কথা বলার আর প্রয়োজন হবে না। একমাত্র পি,আর,ও, গণই কথা বলবেন, তথ্য আদান প্রদান করবেন মক্কেলদের সাথে। মতবিনিময়ের জন্য প্রতিটি বেঞ্জ অফিসে একজন করে জনসংযোগ কর্মকর্তা (পি,আর,ও) নিয়োগ দেয়া এখন সময়ের দাবী।

বাংলাদেশের অধিকাংশ কোর্টের অবস্থা বর্তমানে প্রায় একই রকম। উচ্চ আদালতে যা চলছে নিম্ন আদালতের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশ, জাতি, মানুষ ও মানবতার স্বার্থে এসবের অবসান হওয়া জরুরী।

স/এষ্