সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের

নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা ভূমি অফিসের পাশে নবনির্মিত প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। প্রেসক্লাবের ভবনের দেওয়াল ভাঙ্গার খবর পেয়ে বুধবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এঘটনায় দ্বোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, প্রেসক্লাবের নবনির্মিত ভবনের দেওয়াল ভাঙ্গার বিষয়ে তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

