আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান প্রার্থীরা। ইতিমধ্যে জাকের পার্টির মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা জানান দিয়েছেন।
জানা যায়, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ ইউসুফ সিকদার জাকের পার্টির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইউসুফ সিকদার জানান, দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো।
উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আবুল হাসান সোনামিয়া জাকের পার্টির মনোনয়ন নিয়ে ভাওয়াল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। তিনি বলেন, জাকের পার্টি থেকে আমাকে মনোনয়ন দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো।
সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মোরাদ হোসেন সোনাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনয়ন দাবী করছেন। তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।
আটঘর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ ইনছুর মাতুব্বার বলেন, আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাকের পার্টি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চেয়ারম্যান পদে লড়বো।
উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল যদুনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনয়ন দাবী করছেন। তিনি বলেন, আমি জাকের পার্টির আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আসন্ন ইউপি নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে আমি প্রতিদ্ব›দ্বীতা করবো।
উপজেলা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি মোঃ অবিদুল ইসলাম দলের মনোনয়ন নিয়ে মাঝারদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। তিনি বলেন, আমি জাকের পার্টির একজন নিবেদীত কর্মী। এবারের ইউপি নির্বাচনে জাকের পার্টি আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী।
এছাড়াও বাকি দুটি ইউনিয়নে জাকের পার্টির মনোনয়ন পেতে কয়েকজন প্রার্থী লবিং চালাচ্ছেন।
স/এষ্

