সড়কে প্রাণ গেল তাকিয়ার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে প্রাণ গেল তাকিয়ার। আজ রবিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। সে বাড়ির পাশে মসজিদের মক্তবে পড়তো। কিন্তু মক্তব থেকে বাসায় ফেরা হলো না তাকিয়ার। ঢাকা-হালুয় মহাসড়কে ফুলপুরগামী মাহিন্দ্রের নিচে পড়ে চির বিদায় নেয় সে।
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় বাঁশবাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে রবিবার সকাল ৮টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে।
পরে প্রথমে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে বেলা ১১টা ৪০ মিনিটের সময় সে মারা যায়।
তাকিয়া পৌরসভার কাজিয়াকান্দা বাঁশবাড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী তোলা মিয়ার শিশু কন্যা। ৪ বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল। তাকিয়ার উস্তাদ বাঁশবাড়ি জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম জানান, সে মক্তবশেষে বাড়ি যাওয়ার সময় মাহিন্দ্রের নিচে পড়ে যায়।
পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বেলা ১১টা ৪০ মিনিটের সময় সে মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়ায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিএনজিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
স/বি

