ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনার মোকাবেলায় গৌরীপুর থানা পুলিশের সচেতনতামূলক প্রচার ও মাস্ক

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২১, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গৌরীপুর থানা পুলিশের সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ব্যুরো-বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ মোকাবিলায় সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২১ মার্চ (রবিবার) সকাল ১১ টায় গৌরীপুর থানা থেকে সচেতনতামূলক একটি প্রচার র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন এবং মাস্ক বিতরন করে।

পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্দি করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে এ কর্মসূচীতে অংশগ্রহন করেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক আনোয়ার হোসেনে শাহীন, রইছ উদ্দিন, ময়মনসিংহ ডিভিশনাল প্রেসক্লাবের মহাসচিব শেখ বিপ্লব, সাংবাদিক বেগ ফারুক আহাম্মেদ, আরিফ আহমেদ, হলি সিয়াম শ্রাবণ সহ গৌরীপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

স/বি