গৌরীপুরে পুলিশের অভিযানে ৮ জুয়ারীসহ আটক ১১
ময়মনসিং ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২০ মার্চ (শুক্রবার) মধ্যরাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ৮ জুয়ারী ১ নারী শিশু ও ২ জন অসামাজীক কর্মকান্ডে লিপ্ত থাকার কারনে আটক করা হয। আটককৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গৌরীপুর থানার এসআই শামছুল হকে নেতৃত্বে এএসআই কামরুল, মোস্তাক,আক্তার ও কনস্টেবল বাশারসহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মোজাম্মেল হক (৩২), মৃত ফজলুল হকের ছেলে হুমায়ুন মিয়া (৪০) মুত কালুমিয়ার ছেলে একরামুল হক (৪০), পাশর্^বর্তী উপজেলা ঈশ^রগঞ্জ উপজেলার নব-যাত্রাপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আবুল মুনসুর (৩৩), আবু সাঈদ (৩৮),মৃত মীর বক্সের ছেলে হাফিজ উদ্দিন (৬০), পৌর শহরের বাড়ীওয়ালা পাড়ার মোঃ আলাউদ্দিনের ছেলে আনোয়ার (২৪) ও নতুন বাজার নুরুল আমিনের ছেলে হৃদয় মিয়াকে (২২) জুয়া খেলা থেকে আটক করে।
অপর দিকে ১৯ মার্চ রাতে এসআই এমদাদুল হক এক অভিযান পরিচালনা করে অসামাজীক কাজে লিপ্ত থাকার দায়ে বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিম পাড়ার মোঃ আর্শেদ আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪০), ঈশ^রগঞ্জ উপজেলার দত্তপাড়ার এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ রুবেল মিয়াকে (২২) সহ ধর্ষনের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলা আসাসী সিধলা ইউনিয়নের উকুয়াকান্দা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে লিটন মিয়া উরফে লুৎফুর রহমানকে (৩০) আটক করে। আটককৃদ সকলকেই ২০ মার্চ ময়মনসিংহ আদালতে প্রেরন করে।
স/বি

