ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ২০, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ার প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত

কেন্দুয়া প্রতিনিধি-নেত্রকোণার কেন্দুয়া প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক, লোকঐতিহ্য সংগ্রাহক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া শাখার সভাপতি সন্তোষ সরকারের প্রয়াণে শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় কেন্দুয়া বাজার হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া শাখা এ স্মরণ সভার আয়োজন করে। কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের সঞ্চনালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার, হরিসভা দূর্গামন্দির কমিটির সভাপতি ডাক্তার দিলীপ কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক সুসেন সাহা রায়, সাবেক সভাপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, ডাক্তার অমলেশ চন্দ্র পন্ডিত, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কিশোর কুমার শর্মা, স্বদেশ কর, সন্তোষ সরকারের জ্যেষ্ঠপুত্র উজ্জল সরকার, শিক্ষক সজল সরকার, অনুকূল চন্দ্র সরকার, ভানু ভদ্র, ডাক্তার মানবেন্দ্র পোদ্দার খগেন, স্বপন চন্দ্র দেবনাথ প্রমূখ। পরে সন্তোষ সরকারের পরলৌকিক আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

স/বি