ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

admin
মার্চ ১৮, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যুর হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদিসপুর নামক গ্রামে।

থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার পরে ঐ গ্রামের নজরুল ইসলাম শফি (৫৫) পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে মারপিট করে। এ ঘটনায় ছেলে সজিব (২২) ক্ষীপ্তহয়ে পিছন দিক থেকে পিতার মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় এবং ডান কান দিয়ে রক্তঝরতে থাকে।

সঙ্গে সঙ্গে তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ছেলের লাঠির আঘাতে পিতা মারা গেছে। বুধবার রাতে ছেলের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।

স/এষ্