বন্দরে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে উঠতি সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ বন্দরের সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় বিআইডব্লিউটিসি’র অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ্য ড্রেজারের সাহায্যে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে ছাত্রলীগের নামধারী উঠতি সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,চিনি মনিরের ছেলে পিয়াস মঞ্জু মিয়ার ছেলে সুমন,অপু সাউদ,চৌরাপাড়া নিজাম মিয়ার ছেলে রাব্বীসহ একটি সংঘবদ্ধ চক্র নিজেদেরকে ছাত্রলীগ নেতা পরিচয়ে নদীর পাড়ের মাটি জোরপূর্বক কেটে সাবাড় করে দিচ্ছে।
নিরীহ জমি মালিকরা মাটি কাটা কাজে বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে মারধরসহ ভয়ভীতি দেখায়। ভুক্তভোগীরা বিভিন্ন জনের কাছে গিয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাদের কুকর্ম চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক জমি মালিক জানান,সন্ত্রাসীরা নিজেদেরকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে এসব মাটি কেটে নিচ্ছে।
কিছু বলতে গেলে আমাদেরকে হত্যার হুমকি দেয়।এরা সাধারণত ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত মাটি কেটে থাকে। প্রশাসনের নজর এড়াতেই মূলতঃ এরা এই সময়টাকেই বেছে নেয়। প্রশাসনের উর্দ্ধতন মহলের এদের বিরুদ্ধে হস্তক্ষেপ নেয়া প্রয়োজন।
স/এষ্

