ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীর ভান্ডারপুর আদর্শ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
মার্চ ১৮, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ফুটবলের ফাইনাল খেলায়
বিজয়ী দল পেল বকনা গরু -রানার্সআপ পেল ছাগল

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীর কোলা ইউনিয়নের ভান্ডারপুর আদর্শ সংঘের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টায় ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ৭০মিনিটের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে।

খেলার শুরুর ১মআর্ধে জয়পুরহাট ফুটবল একাদশ ১টি গোল করে। বিরতির পর মহাদেবপুর ফুটবল একাদশ ১টি গোল করে দুই দলের মধ্যে খেলার সমতা ফিরে আনেন। খেলার মাঠের চারিপাশের গ্যালারীতে অসংখ্য
দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল।

৭০ মিনিটের অমীমাংসিত এই ফুটবলের ফাইনাল খেলায় দু-দলের মধ্যে ট্রাইবেকারে দেওয়া হয়।

খেলায় উভয় দলের মধ্যে প্রতিটিদল ৫টি করে বল শর্ট করে।
জয়পুরহাট ফুটবল একাদশ নিজের দখলে ৫টি গোল করে অপর দিকে মহাদেবপুর ফুটবল একাদশ ৫টি বলে শর্ট করে ৩টি গোল করে।

ট্রাইবেকারে ২গোল এর ব্যবধানের জয়পুরহাট ফুটবল একাদশ মহাদেবপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়পুরহাট ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন রেফারি জাকির হোসেন।

খেলা শেষে খেলার সভাপতি ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলার উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু। বক্তব্য শেষে এসময় প্রধান অতিথি কোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

রানার্সআপ দলকে একটি ছাগল (খাঁসি) এবং চ্যাম্পিয়ন দলকে একটি (বকনা) গরু প্রদান করেন।
১ম গোলদাতাকে ১৩ কেজি ওজনের ২,টি বড় মাছ পুরস্কার দেন। প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার দেন কোলা ইউপি সদস্য হারুনুর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক জাফর ইকবাল তাজু, এ্যাডভোকেট ফজলে রাব্বি ফারুকী,শফিকুল, মামুনুর রশীদ, সফিউল আহসান সুজন,সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, মেহেদী মাসুদ সাগর, কোলা ইউপি সদস্য হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আবু রায়হান আবু সাইদ আঙুর প্রমুখ।

স/এষ্