ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে জাতির জনকের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৭, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে জাতির জনকের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে।

তারই অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

প্রথমে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকির নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

পরে ফুলপুর সার্কেলের সিনিয়র এ এস পি দীপক চন্দ্র মজুমদার ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, শশধর সেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তানজিল আহমেদ, সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, পৌর মেয়র শশধর সেনের নেতৃত্বে ফুলপুর পৌরসভাসহ পর্যায়ক্রমে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা, গ্রামাউস মডেল একাডেমী, এমবিশন রেসিডেন্সিয়াল স্কুল, মহিলা আওয়ামীলীগ, হেলডস ওপেন স্কাউট গ্রুপ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাসেদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, সমবায় কর্মকর্তা আব্দুল গফুর, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জসিম উদ্দিন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য রওশন আরা বেগম, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী, ফুলপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুল, মহিলা আওয়ামীলীগের শিখা রাণী সরকার, হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়। পুস্পস্তবক অর্পন কার্যক্রম ও আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার ভূইয়া।

স/বি