আটপাড়া উপজেলা প্রেসক্লাব উন্নয়নে ২ লাখ টাকা আর্থিক অনুদান
-এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণা জেলার আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকা-১৫৯, নেত্রকোণা-৩ জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জননন্দিত জননেতা আটপাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা অসীম কুমার উকিল কাবিটার মাধ্যমে আটপাড়া উপজেলা প্রেসক্লাব উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দেন।
আটপাড়া উপজেলা প্রেসক্লাবটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার বিষয়টি সাংসদ সদস্যের দৃষ্টিগোচর হলে তিনি নিজ উদ্যোগে প্রেসক্লাব উন্নয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কাবিটা প্রকল্পের মাধ্যমে এই আর্থিক অনুদান দেন।
এতে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বলেন, এই অনুদানের মাধ্যমে স্থানীয় সাংবাদিকগণ নিজস্ব কার্যালয়ে বসে সংবাদ পরিবেশনের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় এম,পি অসীম কুমার উকিল কে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন।
আটপাড়া উপজেলা প্রেসক্লাবে এই অনুদান প্রদান করায় উপজেলা আওয়ামীগের সভাপতি ও সম্পাদক সাংসদের প্রতি ধান্যবাদ জ্ঞাপন করেন।
স/বি

