ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

admin
মার্চ ১৫, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্দিক আলী মন্ডল (৪৫) নামের এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষিপুর প্রি-ক্যাডেট স্কুলের সামনে এঘটনা ঘটে।

নিহত সিদ্দিক আলী মন্ডল পাহাড়পুর-লক্ষিপুর গ্রামের মৃত ফেরত আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান,আজ বিকেলে বাড়ীর জমি জমা সংক্রান্ত বিরোধে বাকবিতন্ডা হয় প্রতিবেশি পাড়ারপুর লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয় পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের সাথে।

এমন সময় দেশিয় ধারালো অস্ত্র (রামদা) এর কোপে সিদ্দিক আলী গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে এ হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

স/এষ্ব্