ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মুজিব শতবর্ষ উদ্যাপন

admin
মার্চ ১৫, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মুজিব শতবর্ষ উদ্যাপন ও নবীন বরণ

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মুজিব শতবর্ষ উদ্যাপন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সোমবার এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন, সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী, সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দিন আহমেদ।

আলোচনা সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।

অধ্যাপিকা মিনু সাহার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়াম ীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন এবং চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলী রানী রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশনের উপজেলা শাখার উপদেষ্টা প্রশান্ত সাহা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয় এবং নতুন শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে সাদরে বরণ করে নেয়া হয়।

স/এষ্