আবারও পেছাচ্ছে স্কুল খোলার তারিখ, ঈদের পরে নতুন সিধান্ত
ডা. দীপু মনি বলেন, আমরা প্রতিদিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ১৫-১৬ মার্চ পর্যন্ত তা দেখা হবে। তখন সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। ঈদের পরে দেশের করোনা পরিস্থিতি দেখে নতুন সিধান্ত নেওয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন বিষয়ে শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। তবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। শনিবার আন্ত:মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হবে।
এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় জাতীয় পরামর্শ কমিটির পরামর্শে ৩০ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
স/এষ্

