ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালে স্কুল খোলা

admin
মার্চ ১২, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালে স্কুল খোলা

বদলগাছীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার ১ম শ্রেণীর ছাত্রী সিমা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ১ম শ্রেণির এক স্কুল ছাত্রী।

জানাযায়, গত রবিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে উপজেলার পাহাড়পুর বাজারে পাশে পাহাড়পুর বৌদ্ধ বিহার এজি মেমোরিয়াল কিন্ডারগার্টেন &হাইস্কুলে পড়তে আসে ১ম শ্রেণির ছাত্রী সিমা।

বেলা ১১টায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় পিছনের দিকে থেকে ছুটে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল দূত এসে শিশুটিকে ধাক্কা দেয়।

শিশুটি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এসে সড়ক দুর্ঘটনায় শিকার শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা দেয়।

সড়ক দুর্ঘটনার শিকার শিশু সিমা পাহাড়পুর ইউপির দেবরাইল গ্রামের প্রবাসী সাবুর মেয়ে।
সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাকালে দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের স্থানীয় পাহাড়পুর বাজারে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার এজি মেমোরিয়াল কিন্ডারগার্টেন &হাইস্কুলটি গোপনে চালু করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় এলাকাবাসী হতাশার মধ্যে পড়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাহাড়পুর বৌদ্ধ বিহার এজি মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল গোপনে খোলা রেখে ছাত্র ছাত্রীদের কৌশলে ভিতরে নিয়ে মেইন গেট বন্ধ করে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়টির পরিচালক মিজানুর রহমান মাষ্টার।

এবিষয়ে সড়ক দুর্ঘটনার শিকার শিশুটির মা নিশি বলেন, আমার মেয়ে স্কুল থেকে বাসায় ফেরার সময় মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়।আমার মেয়ের মাথায় প্রচন্ড আঘাত ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে।

স্কুলের পরিচালক মিজানুর রহমান মাষ্টার জানান, আমি অল্প কিছু দিন হলো স্কুল চালু করেছি কাল থেকে বন্ধ করে রাখব। স্কুল খোলার যখন সরকারি নির্দেশনা আসবে তখন খোলব।

এই নিউজ করেন না আমার সাথে দেখা করেন। এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন,
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ স্কুলে পাঠদান কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়পুর বৌদ্ধ বিহার এজি মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলটির খোলা রাখার কারণে একটি শিশু স্কুল থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আমি ঘটনাটি শুনেছি তদন্ত সাপেক্ষে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্