ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুর পৌর বাসী ইতিহাস গড়তে জানে

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১১, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর পৌরবাসী ইতিহাস গড়তে জানে
                                           -মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব-
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নব-নির্বাচিত টানা ৩ বারের মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ পৌর পরিষদকে ১১ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ৩ ও ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজীত মাছবাজার মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান করে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন,শত প্রতীকুলতার মাঝেও আমাকে ভালবেসে আমার পাশে থেকে যে বিজয় আপনার এনেছেন এ বিজয় তা প্রমান করে গৌরীপুর পৌরবাসী ইতিহাস গড়তে জানে। তারা অন্যায়ের বিরুদ্ধে কঠিন ভাবে রোখে দাড়াতে পারে।

আমি সৈয়দ রফিকের দরজা সারা জীবন পৌরবাসীর জন্য খোলা থাকবে। আপনাদের সেবায় আমি আমার জীবন উৎসর্গ করতে পারলে এ ঋন কোন দিন সুধ করতে পারবোনা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে গৌরীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হাবিবউল্লাহ ও ৭নং ওয়ার্ডের মুরব্বি ফয়েজ উদ্দিনের যৌথ সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতাউর রহমান মুরাদ এবং চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ বাগচি যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুর হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ মিয়া রতন ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নাজিম উদ্দিন আহাম্মেদ মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ফুলের তোরা ও মুক্তিযোদ্ধের ইতিহাসের বই উপহার দেন। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন সামাজিত সংগঠন সংবর্ধনা দেয় এবং এলাকার বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও শুভেচ্ছা জানায়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এইচ এম খাইরুল বাসার, গৌরীপুর সরকারী কলেজের সাবেক আহবায়ক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন আহাম্মেদ প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু ও ছালেহা আক্তার, সাধারণ কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান, নাজিম উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, আরিফুল ইসলাম ভ‚ঞা এনাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জনি অভি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

স/বি