ঢাকাবুধবার , ১০ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
মার্চ ১০, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (১০ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব। এসময় মতবিনিময় সভায় উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্