মাহমুদ উস সামাদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় আজ (বুধবার ১০ মার্চ) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগরের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি কে.এম শহীদ উল্যা। এসময় অন্যান্যের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু উপস্থিত ছিলেন।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হালিম।
স/এষ্

