ঢাকামঙ্গলবার , ৯ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

admin
মার্চ ৯, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে নির্যাতিতা ওই ছাত্রীর মা বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, তিন চার মাস আগে যশোর সদরের এক স্কুল ছাত্রীর সাথে বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের এক যুবকের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে দু’জনের মধ্যে সংখ্যতা গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ৭ মার্চ সন্ধ্যায় আসামি ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন রাত সাড়ে ৮টায় জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি আটকে অভিযান চলছে।

স/এষ্