আটপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় “এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদানে আজ রবিবার জাতীয় ভাবে দিবসটি পালন করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৯ ঘটিকায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মোড়ালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানার উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। পরবর্তীতে অন্যান্য কর্মসূচীর মাধ্যমে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা। সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার শেলিমা আক্তার খাতুন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগের সভাপতি মো: নিজাম ইয়ার খান, সম্পাদক মো: রোকন-উজ্জামান রোকন প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে ঝাপিয়ে পড়েন এ দেশের বীর মুক্তিযোদ্ধসহ আপামর জনতা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা মেরাথন উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্বালাময়ী ভাষণ প্রচারের জন্য উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ার থেকে সুমাইখালী ব্রীজ পর্যন্ত পথযাত্রা করেন। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে আটপাড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করেন। দিবসটি উপলক্ষে সকাল ৮ ঘটিকায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সূচনা করেন এবং বঙ্গবন্ধু মোড়ালে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আ’লীগ নেতা হাজী মোজাম্মেল হক, শাহজাহান কবীর, মো: সিদ্দিকুর রহমান, মো: জহিরুল ইসলাম খান হীরা, মো: আরিফুজ্জামান খান টিটু, মো: হায়দার জাহান সাগর, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ প্রমূখ।
স/বি

