ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঐতিহাসিক ৭ মার্চ শপথ নিলেন ফুলপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৮, ২০২১ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ মার্চ শপথ নিলেন ফুলপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর থেকে- ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সদস্যদের আনুষ্ঠানিকতার মাধ্যমে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, শপদ গ্রহণ উপলক্ষে রবিবার ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের হলরুমে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে ফুলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শশধর সেন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত সদস্যকে অভ্যর্থনা জানানো হয় এবং তাদের শপথ বাক্য পাঠ করা হয়।

শপথ শেষে নিজ নিজ পৌরসভার উন্নয়নে সকলকে নিয়ে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন ফুলপুরের নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মানুষ ভালবেসে, আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন। দায়িত্ব পালনের সময় মানুষের সেই আস্থার যেন প্রতিফলন ঘটে।

বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষের আস্থার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ, সর্বশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

স/বি