চাঁদপুরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাঘারকান্দী পশ্চিমপাড়া গোরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে ৬ মার্চ শনিবার বিশাল এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শেখ বাড়ী মোড়স্থ গোরস্থান ময়দানে চতুর্থ বার্ষিকী এ মাহফিলে প্রধান অতিথির তাফসির পেশ করেন বাংলাদেশ বেতার চট্রগ্রাম এর ইসলামি আলোচক হযরত মাওলানা ক্বারী মোঃ ইব্রাহীম খলীল।
বাঘারকান্দী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ওবাইদুর রহমান এর সভাপতিত্বে এবং তালতলা মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতীমখানার মুহতামীম হাফেজ মোঃ হাবিবুর রহমান এর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার তাফসীর পেশ করেন হযরত মাওলানা হাফেজ ক্বারী রুহুল আমীন ফারুকী।
বিশেষ বক্তার তাফসীর পেশ করেন হাফেজ মাওলানা জুবায়ের আল ফরিদী। উল্লেখ্য মাহফিলের সভাপতি ওবাইদুর রহমান অত্র গোরস্থান ও সংশ্লিষ্ট মসজিদ, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মাহফিল আয়োজনেও সার্বিক সহযোগিতা করেন তিনি। ওবাইদুর রহমানের আন্তরিক প্রচেষ্টা ও অর্থানুকূল্যে উল্লেখিত প্রতিষ্ঠান গুলো গড়ে ওঠার পাশাপাশি তিনি সমাজ ও মানুষকে নানাভাবে সেবা দিয়ে চলেছেন বলে জানা গেছে।
স/এষ্

