ঢাকারবিবার , ৭ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে!

admin
মার্চ ৭, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা
ভাইস চেয়ারম্যান জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে!

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানাতে উঠেছেন।

রোববার সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় এমন ঘটনা ঘটে। ম্যুরালে জুতা পায়ের ছবি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপকভাবে সমালোচনার শুরু হয়।

সূত্র জানিয়েছে, বিথিকা বিশ্বাস মূলত বাম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ওয়ার্কাস পার্টির সাথে তিনি পারিবারিকভাবে সর্ম্পকৃত। তাই অন্য কোন রাজনৈতিক দলের নেতার প্রতি শ্রদ্ধাবোধ কম। এমন মন্তব্য করছেন সামাজিক যোগযোগ মাধ্যম ব্যাবহারকারিরা।

উপজেলা ভাইস চেয়ারম্যানের মত দায়িত্বশীল ব্যক্তি কিভাবে এমন জঘন্য কাজ করে যা নিয়ে চলছে জোর সমালোচনা। তবে ঘটনার সময় স্থানীয় জনতারা প্রতিবাদ করলে তিনি (ভাইস চেয়ারম্যান) জুতা খুলতে বাধ্য হন।

ফেসবুক ব্যবহারকারী পাপন রহমান রাকিব নামে আইডি থেকে মন্তব্য করেছেন, ‘এটা খুবই দুঃখ জনক ব্যাপার।’

এ ব্যাপারে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যানের বিথিকা বিশ্বাস মুঠোফোনে বলেন, ‘শাড়িতে বেঁধে জুতা ম্যুরালের উপর উঠে গেছে।’

যশোর জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছবদুল হেসেন খান বলেন, ‘অবশ্যই তিনি কাজটি ঠিক করেনি।’

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান হয়তো তাড়াহুড়ো ভাবে জুতা পায়ে ভূল করে মুর‌্যালে উঠে পড়েছেন।’

স/এষ্