গৌরীপুরে সদর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী রবিনের মতবিনিময়
শেখ বিপ্লব গৌরীপুর (ময়মনসিংহ) থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক, অবঃ সেনা সদস্য নূর মোহাম্মদ রবিনের ব্যক্তিগত উদ্দ্যোগে (৫ মার্চ) শুক্রবার বিকেলে কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় কোনাপাড়া গ্রামের আওরঙ্গজেব সেলিমের সভাপতিত্বে এনামুল হক মন্জু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন, বদরুজ্জামান মাষ্টার, আব্দুল বারেক খাঁ, সোলায়মান, কালা মিয়া, লোকমান, আনোয়ার মেম্বার, আব্দুল লতিফ, ডাঃ হারাদন সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ মতবিনিময় সভায় শতফূর্ত অংশ গ্রহন করেন।
এ মতবিনিময় সভায় নূর মোহাম্মদ রবিন বলেন আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমি এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীক পাবো এবং বিজয়ী হবো।
তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সংগঠিত করে রাজনৈতিক কর্মকান্ড করেছি, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি প্রত্যেকটি সংগঠনের কর্মকান্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছি এবং অংশগ্রহণ করে থাকি।
স/এষ্

