উত্তরা ১১ নং সেক্টরের বাসিন্দারা কুকুরের কামড়ে আতঙ্কিত!
নিজস্ব প্রতিবেদক : উত্তরা ১১ নং সেক্টরে কুকুরের কামড়ে শিশু ও যুবকসহ ৫ জন আহত হয়েছেন। সম্প্রতি সময়ের কয়েক সপ্তাহের ব্যবধানে সাব্বির আহম্মেদ, মো : ইব্রাহিম মুন্সী, মো: আহম্মেদ মুন্সী সহ আরো দুই জন আহত হয়েছেন।
জলাতঙ্ক রোগের প্রতিষেধক নিয়ে বর্তমানে তারা নিজ বাসায় অবস্থান করছে।
মো: আহম্মেদ মুন্সী বাড়ি নং ৮৭, রোড নং ১৭ সেক্টর-১১ উত্তরা পশ্চিমের বাসিন্দা জানান, ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হই। কুকুরটি খুবই আক্রমণাত্মক ছিল। আমাকে আহত অবস্থায় ১১ নং সেক্টর ওয়েল ফেয়ার সোয়াইটির নিরাপত্তবাহিনী ও পশ্চিম থানার পুলিশ উদ্ধার করে। পরবর্তিতে মহাখালি সংক্রামক ব্যধি হাসপাতালে চিকিৎসা গ্রহন করি।
আগে পাগলা ও বেওয়ারিস কুকুর নিধন করা হতো। কিন্তু নিধনের পর মাটি দেওয়ার ব্যবস্থা না থাকায় এ কাজ বন্ধ রাখতে হয়েছে। এখন কুকুর নিধনে আইনগত নিষেধজ্ঞাও রয়েছে।
স্থানীয়বাসিরা সিটি সিটি কর্পোরেশনের উদাসিনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাকে দায়ি করছেন।
স/এষ্

