ঢাকাবুধবার , ৩ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছুটছেন এস আই সুমন

admin
মার্চ ৩, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছুটছেন এস আই সুমন

মেজবা উদ্দিন পলাশ ॥ প্রতিদিনই টেলিভিশন ক্যামেরা হাতে নিয়ে দেখা যায় এস আই সুমনকে। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে লম্বা সময়জুড়ে কাজ করছেন এস আই সুমন। ক্যামেরা পার্সন হিসেবে তার হাতে খড়ি আরটিভির মাধ্যমে।

পরে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানে কাজ করেন। তবে শেখানেও স্থায়ী হননি। কাজ করেন মোহনা টেলিভিশনের কুষ্টিয়া জেলা ক্যামেরা পার্সন হিসেবে। পরে আবারও ডাক আসে বাংলাদেশের বিনোদন ও সংবাদ ভিত্তি’ক নিউজ চ্যানেল আরটিভিতে।

প্রায় তিন বছর ধরে সেখানে কাজ করেন। ক্যামেরা পার্সন হিসেবে এরই মধ্যে নিজের দক্ষতার পরিচয় দেয়ার কারণে ডাক আসে কুষ্টিয়া জেলা ক্যামেরা পার্সন হিসেবে বাংলাদেশের বে-সরকারি নিউজ ভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর টিভিতে। বর্তমানে তিনি সেখানেই ষ্টাফ ক্যামেরা পার্সন হিসেবে কর্মর‌্যত।

সুমন শুধু কুষ্টিয়ার নিউজ নিয়েই কাজ করে থেমে থাকেননি বরং দেশের বিভিন্ন জেলা শহরের নিউজ কভারেজের ক্ষেত্রেও কুরিয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সাম্প্রতিক ঘটে যাও কুষ্টিয়া জেলার বিভিন্ন বিষয়ে ক্যামেরা পার্সনের দক্ষতার পরিচয়ের কারণে কুষ্টিয়া জেলা শহরে সংবাদকর্মীসহ জেলা বিভিন্ন পেশাজীবি মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। কুষ্টিয়ার নানান মহলে পরিচিত মুখ এখন সুমন।

নিজের ব্যস্ততার প্রসঙ্গে জানতে চাইলে এস আই সুমন বলেন,কাজগুলো বেশ উপভোগ করছি। কাজ করতে ভাল লাগে তাই প্রতিদিন কাজ নিয়েই ব্যস্ত থাকি। এখন পর্যন্ত কি পেয়েছি সেটি আমার কাছে মুখ্য নয়,মানুষের জন্য কাজ করতে চাই তবে জীবন চলার পথ এখানে থেমে যেতেও পারে। তাই এখন শুধু বর্তমান নিয়ে ভাবছি। কারণ আমি বিশ্বাস করি আজকের কাজগুলোই কাল আমার অর্জন হবে।

স/এষ্