ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চরমোনাই মাহফিলে মুসুল্লিদর ঢল

admin
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

চরমোনাই মাহফিলে মুসুল্লিদর ঢল

বরিশাল প্রতিনিধি ॥ দেশের অন্যতম মুসলিম জমায়েত চরমোনাইতে ফালগুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল ২৪ ফেব্রুয়ারি বুধবার জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে।

আগামী শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে মুসুল্লিদের ঢল নেমেছে। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

চরমোনাই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের জন্য ৩শ একর জমির ওপর মোট ৫টি মাঠ করা হয়েছে। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন।

চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ জানান, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম মাহফিলে বয়ান করবেন।

তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

স/এষ্